ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির হাটে চাঁদাবাজি: সেনাবাহিনীর অভিযানে একাধিক ব্যক্তি আটক

রাজধানীর হাজারীবাগে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও অনিয়ম রোধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১ জুন ভোরে পরিচালিত এই অভিযানে চাঁদাবাজির অভিযোগে একাধিক ব্যক্তি আটক করা হয়েছে।

অভিযান চলাকালে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র গরু ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল এবং অনেক ক্ষেত্রে গন্তব্য পরিবর্তনের হুমকিও দিচ্ছিল। গরু ব্যবসায়ীরা এ নিয়ে নিরাপত্তাহীনতা অনুভব করছিলেন।

সেনাবাহিনীর উপস্থিতিতে হাট এলাকায় শৃঙ্খলা ফিরে আসে এবং আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজি প্রতিরোধে সেনাবাহিনীর এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র- সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কোরবানির হাটে চাঁদাবাজি: সেনাবাহিনীর অভিযানে একাধিক ব্যক্তি আটক

আপডেট : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫