ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, থানা ও উপজেলা পর্যায়ের নেতা এবং একজন ছাত্রলীগ নেতা।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:
১. গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৩০)
২. বাংলাদেশ আওয়ামী লীগ, মিরপুর থানার সহ-সভাপতি হায়দার আলী খান
৩. মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার
৪. হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান

অভিযান পরিচালনার সময় ডিবি-উত্তরা বিভাগের একটি দল ধানমন্ডি এলাকা থেকে দুপুর আনুমানিক ১টায় লাভলু মিয়াকে গ্রেফতার করে। একই দিন সন্ধ্যা ৬টায় ডিবি-ওয়ারী বিভাগের একটি দল মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলী খানকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-রমনা বিভাগের নেতৃত্বে ধানমন্ডি এলাকা থেকে আকবর হোসেন হাওলাদার ও একেএম সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

আপডেট : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫