সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ শীর্ষক কর্মশালা, আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নাজমুল হক মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন । তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) মো. মাসুদ আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার মো. রবিউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।




















