ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র জনগণের নয়, গোষ্ঠীর হাতে বন্দি: ইসলামী আন্দোলনের সভায় আলোচনা

স্বাধীনতার ৫৪ বছরে এসে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে জনগণের প্রতিষ্ঠান না হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর আধিপত্যে পরিচালিত হচ্ছে — এমন মূল্যায়ন উঠে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের মাসিক সভায়। দলটি মনে করছে, ‘জুলাই অভ্যুত্থানের’ পর রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হলেও এখনও পর্যন্ত এর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

মঙ্গলবার (৪ জুন) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সভায় রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থার অসংগতি এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলনের ঘাটতি নিয়ে আলোচনা হয়।

সভায় বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নির্বাচনের মাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। ফলে গণতন্ত্রের মৌলিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলোর অনেকেই রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু উপেক্ষা করে অন্যান্য বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে, যা হতাশাজনক বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় আরও জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২৮ জুন ২০২৫, শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে। এই মহাসমাবেশে তিন দফা দাবিকে সামনে রেখে দেশজুড়ে লাখো জনতার উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

সভায় মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, যুগ্ম সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক বিলার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাষ্ট্র জনগণের নয়, গোষ্ঠীর হাতে বন্দি: ইসলামী আন্দোলনের সভায় আলোচনা

আপডেট : ১১:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫