শামীম হোসেন সুজন, সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে দেশের স্বার্থে কাজ করা এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সকল ন্যায্য অধিকার আদায়ের অঙ্গিকারে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় ৪টি কলেজে ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সরকারি নাজির আকতার কলেজ ছাত্রদলের আংশিক কমিটির – সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান জিহাদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাঁধন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জন, সাংগঠনিক সম্পাদক লিমন মিয়া।
সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের আংশিক কমিটির সভাপতি মহিদুল ইসলাম মিজানুর, সাধারণ সম্পাদক মোঃ বিদ্যুৎ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ প্লাবন আহমেদ।
বালুয়াহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটির সভাপতি লিমন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান হিরা সরকার, সাধারণ সম্পাদক রিয়াদ হাসান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া।
ডক্টর এনামুল হক ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রাজিব বাবু নিরব, সাধারণ সম্পাদক আব্দুল রাহাদ।
গত বৃহস্পতিবার (১৫ই মে) ৪টি কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। উক্ত কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোনাতলায় ছাত্রদলের চার কলেজে আংশিক কমিটি গঠন
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৫:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- 30
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















