আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৭টি জেলার মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ তৎপরতা চালাচ্ছে র্যাব-১১। আজ সকালে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং এশিয়ান হাইওয়ের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের তিনি জানান, চাঁদপুর ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে টহল, তল্লাশি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে এবং ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনেও র্যাব নিরলস কাজ করে যাচ্ছে। ঈদের বড় জামাতগুলোতে নিরাপত্তা এবং ঈদ-পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে নানা কার্যক্রম চলমান থাকবে।”
র্যাব-১১ অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগের ফলে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের মানুষের এবারের ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক।
চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৭ জেলায় র্যাব-১১ এর তৎপরতা, স্বস্তিদায়ক ঈদযাত্রার আশা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- 80
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















