ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান, ৮২ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • 94

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের সামনে এই অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে অংশ নেয়।

অভিযানে মোট ১৭৯টি যানবাহন তল্লাশি করা হয়। চালকের লাইসেন্স না থাকা, ফিটনেস সনদহীন যানবাহন চালানো, অতিরিক্ত গতিতে চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মোট ১১টি মোটরসাইকেলের চালককে লাইসেন্স না থাকায় মোট ৮২,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নিয়ম ভঙ্গের কারণে ৭টি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন বাস্তবায়ন এবং আইনের শাসন সুদৃঢ় রাখতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান, ৮২ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫