পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আমাদের আত্মশুদ্ধি ও মানবতার পথে উদ্বুদ্ধ করে। আসুন, ঈদের এই আনন্দঘন সময়ে আমরা সবাই মিলে শান্তিপূর্ণ, সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি। নারায়ণগঞ্জের প্রতিটি মানুষকে জানাই অগ্রিম ঈদ মোবারক।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঈদকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি মেনে পশু জবাই, মাংস বণ্টন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত হয়েছে নানা পদক্ষেপ।
শহরজুড়ে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। নাগরিকরা নতুন জামাকাপড় কেনা, ঘরবাড়ি সাজানো এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
জেলা প্রশাসনের সক্রিয় তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলায় ঈদের প্রস্তুতি চলেছে সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে।




















