ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারগাঁও ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • 26

রাজারগাঁও ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গৌরবময় শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিটে উদ্বোধনী পর্বের মাধ্যমে শতবর্ষ উদযাপনের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, হাজীগঞ্জ; জনাব মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা; এবং জনাব মোঃ মফিজুর রহমান, চেয়ারম্যান, ১নং রাজারগাঁও (উত্তর) ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারগাঁও ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ।

দুপুর বিরতির পর বিকাল ২টা ৩০ মিনিটে শুরু হয় সমাপনী পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ছালেহ আহমদ, রেজিস্ট্রার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রুহুল্লাহ, জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর এবং জনাব এ.কে.এম জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হাজীগঞ্জ।

সমাপনী পর্ব পরিচালনা করেন মাওলানা মোঃ আনিছুর রহমান।
“চলে এসো প্রাণের টানে” এই স্লোগানে প্রাণবন্ত শতবর্ষ আয়োজনটি এলাকাবাসী, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাজারগাঁও ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত

আপডেট : ০৬:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫