চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে হবে।
সোমবার (৯ জুন) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কেন বর্তমান অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে এত তালবাহানা করছেন, তা আমাদের জানা নেই। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি সব সময় দৃঢ় অবস্থানে রয়েছে।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তানভীর হুদা বলেন, আপনাদের আচরণে যাতে সাধারণ মানুষের মনে কোনও কষ্ট না লাগে, সেদিকে সতর্ক থাকতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে।
দিনভর তিনি উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের রামদাসপুর, নতুন বাজার, জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা জয়পুর, জহিরাবাদ উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ মাঠ, এখলাসপুর ইউনিয়নের এখলাসপুর বাজার, মোহনপুর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন মেইন রোড, মোহনপুর টেক্কার পুল, কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সিরাজ মার্কেট, ছেংগারচর পৌরসভার শিকিরচর বটতলা, ছেংগারচর বাজার কার্যালয়, ঘনিয়ারপার এবং সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর এলাকায় শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক তারেক সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, ছেংগাচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাঝহারুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইকবাল হোসেন স্বপন, পৌর বিএনপি নেতা জমির হোসেন, পৌর যুবদল নেতা শাহআলম সরকার, ইদ্রিস আলী, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, উপজেলা বিএনপির নেতা মো. জগলু, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুজ্জামান লালু, আহমেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রধান, যুবদল নেতা মো. সোহরাফ হোসেন, মতলব উত্তর উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম বেপারী, বিএনপি নেতা ও ইউপি সদস্য শামসুদ্দিন ছৈয়াল, ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু, ইউপি সদস্য কবির হোসেন, বিএনপি নেতা শাহ আলম, রতন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মো.রোমান, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, উপজেলা যুবদল নেতা হাসানুল কিবরিয়া তপন, রবিউল্লাহ, রুবেল ঢালী, ছাত্রদল নেতা নাদিম ভূইয়াসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, তাতীদলের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও উদ্দীপনার মধ্য দিয়ে এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।




















