ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জুয়া প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি সক্রিয় জুয়া প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন: হাফিজ (২৬), সোহাগ (৩২), শাহাদাত (২৫), জিল্লুর (৪৭), আলাউদ্দিন (২৬), শাকিল (৩২), মাসুদ (৪৫), জসিম (৪০) এবং বিপুল (৩২)।
তারা দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় জুয়া কেন্দ্রিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক, ও অবৈধ অস্ত্র নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে এ ধরনের অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। তারই ধারাবাহিকতায় এ অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে জুয়া প্রতারক চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৩:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫