ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সহিংসতা ও রাজনৈতিক হুমকি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে এনসিপির আলোচনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 15

নারায়ণগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে ৩০ মিনিটব্যাপী এ বৈঠকে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বৈঠক শেষে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের জানান, জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি রূপগঞ্জে একজন নিহত হওয়ার ঘটনা এবং “জুলাই গণঅভ্যুত্থান”-এ অংশগ্রহণকারীদের ঘরবাড়িতে হামলা, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা পুলিশের কাছে যৌথ অভিযান ও কঠোর পদক্ষেপের অনুরোধ জানিয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামীপন্থী ও তাদের সহযোগী রাজনৈতিক গোষ্ঠীগুলো বিভিন্ন ফরম্যাটে নতুন করে সংগঠিত হচ্ছে। প্রশাসন যদি এখনই অবস্থান স্পষ্ট না করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”

এ সময় তিনি জানান, পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন যে, সব ধরনের বৈষম্য ও সহিংসতার ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, জেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম, আব্দুর রহমান গাফফারি, সোনিয়া আক্তার লুবনা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম, সদর থানার যুগ্ম সমন্বয়কারী তরিকুল ইসলাম রাকিব, এবং রূপগঞ্জ থানার প্রধান সমন্বয়কারী মো. ইউসুফ হোসাইন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জে সহিংসতা ও রাজনৈতিক হুমকি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে এনসিপির আলোচনা

আপডেট : ০৩:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫