ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবের নায়েরগাঁও এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 24

চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ ভোরে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও দক্ষিণ মতলব থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি তরবারি এবং ১টি চেইন কুড়াল জব্দ করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার জানান, “মাদক ও অস্ত্র উদ্ধারের পর তা থানায় জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে।”

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অস্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তারা।

সূত্র- প্রেস বিজ্ঞপ্তি চাঁদপুর আর্মি ক্যাম্প

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবের নায়েরগাঁও এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

আপডেট : ০৭:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫