মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে রাজারগাঁও হাইস্কুল থেকে মালাপাড়া পাটওয়ারী বাড়ি রামরা জিপিএস সড়ক ও চেঙ্গাতলী বাজার টু মুকুন্দসার সড়কের উদ্বোধন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এরপর তিনি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে চেঙ্গাতলী বাজারে অনুষ্ঠিত এক পথসভায় যোগ দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ স্থানীয় ও এলাকাবাসীর উপস্থিতিতে পথসভা পরিণত হয় জনসভায়।
ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউলের সার্বিক ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশেগুলোর কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, যে উন্নয়ন শুধুমাত্র শহর কেন্দ্রীক নয়। দেশে সামগ্রিক উন্নয়ন করা হয়েছে। যার ছোয়া শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পৌঁছেছে। যার প্রমান হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা। এই দুই উপজেলার যেখানে তাকাবেন, সেখানেই সরকারের দৃশ্যমান উন্নয়ন চোখে পড়বে।
তিনি আরো বলেন, সরকারের এ উন্নয়ন অব্যাহৃত আছে এবং থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। যার প্রমান গত তের বছরে আপনারা পেয়েছেন। কারণ, সরকারের ধারাবাহিকতার কারণেই আমাদের কাঙ্খিত উন্নয়ন করা সম্ভব হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আগামি দিনেও সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। তাই স্থানীয় পর্যায়ের এই উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরতে হবে এবং তাদের বুঝাতে হবে। অনেকেই আসবে এবং আসছে। কিন্তু উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. একেএম শাহজাহান প্রধানীয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক মো. কাউছার আহমেদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।
স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা আক্তার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক খলিল খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আরিফ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।





















