চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার টামটা দক্ষিন ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য, শাহরাস্তি- হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয় ইঞ্জিঃ লায়ন মমিনুল হক।
তিনি বলেন, এ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন, এতে গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার একটি রূপরেখা। ওই দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ, জবাবদিহিতামূলক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারব।
আগামী নির্বাচনেই এ দেশের ভাগ্য নির্ধারণ হবে। ওই চ্যালেঞ্জিং নির্বাচনে ভোটারদের অংশগ্রহন নিশ্চিত করতে হবে।
তিনি প্যাসিবাদ সরকারের অর্থনৈতিক লুণ্ঠন প্রসঙ্গে সমালোচনা করে বলেন রাজনীতিবিদের সৎ হওয়ার বিকল্প নেই। রাজনীতিতে বিভাজন সৃষ্টি করলে ক্ষতিগ্রস্ত হবে ত্যাগীরা, ঐক্যের বিকল্প নাই।
ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম মিন্টুর সভাপতিত্বে
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি ও সদস্য সচিব এহতেশামুল গণি’র যৌথ সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী , শাহ মোহাম্মদ আলী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, হাজীগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক আঃ রহিম, পৌর সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আহমেদ
এতে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ, শফিউল্লাহ বাচ্চু,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ রহিম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড.শাহেদুল হক মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন,সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন,পৌর শ্রমিক দলের আহবায়ক আঃ খালেক, ইউনিয়ন যুবদলের সভাপতি মমিন শিকদার লিটন,
সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী।
উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবি এম পলাশ, সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজি,
শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব সফিকুর রহমান, দুবাই প্রবাসী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ অবস্থা ছিলেন।
এছাড়ও উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন।




















