ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিতে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ

“গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় আজ বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারিখালি ব্রিজের ইউলুপ এলাকা থেকে ময়লার ভাগাড় এবং অবৈধভাবে দখল করা মাঠে গড়ে ওঠা পরিত্যক্ত প্লাস্টিক বাছাই কারখানা উচ্ছেদ করা হয়েছে। একইসঙ্গে একটি নতুন পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর দিকনির্দেশনা এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা রহমান-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে, পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

প্রকল্পের প্রথম ধাপে এলাকা পরিষ্কার করে ময়লা অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ নিশ্চিত করা হবে। পরবর্তী পর্যায়ে নদীর নাব্যতা পুনঃপ্রতিষ্ঠা, ইউনিয়ন পরিষদ চত্বরের সৌন্দর্য্যবৃদ্ধি এবং এলাকাবাসীর জন্য একটি আকর্ষণীয় মিনি পর্যটন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া পরিত্যক্ত জমিতে মনোমুগ্ধকর ফুলের বাগান তৈরি করে এলাকাটিকে পরিবেশবান্ধব রূপে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সচিব মফিজুর রহমান, বিডি ক্লিনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষা ও নান্দনিক উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে সপ্তাহব্যাপী জ’লাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিতে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ

আপডেট : ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫