আহসান হাবীব সুমন :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজরিয়া এলকায় বাস ও সিএনজিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
রবিবার সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিনের নির্দেশে এসআই মো: সুদীপ্ত শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে বোগদাদ পরিবহনের বাসে অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার দক্ষিন আটং এলাকার বাবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
একই সময় ওই এলাকায় সিএনজিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার লালমাই উপজেলার মৃত আক্তরুজ্জামানের ছেলে ইকবাল(৩২)ও মনিক খন্দকারের ছেলে সুমন খন্দকার(৪৩)কে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছানোয়ার হোসেন জানান এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁদপুরের কচুয়ায় ৫ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার – Rknews71
-
ডেস্ক নিউজ - আপডেট : ১১:০০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- 214
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















