চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহার বসতঘর থেকে ৬’শ কেজি (১৪ বস্তা) সরকারি চাল উদ্ধার ও অভিযুক্তকে আটকের ঘটনায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার (২২ জুন) সকালে দ্বিতীয় দিনের মতো এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, আব্দুল জব্বার, মো. মহসিন, শাহআলম ভুট্টু ও ইকবাল বেপারী প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার বিকালে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ইউনিয়নের রায়চোঁ বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ইউনিয়নের লোকজন।
বড়কুল পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ঘোষিত ৪৮ ঘন্টার আলটিমেটামের সময় পার হয়ে যাওয়ার পরও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় রোববার সকালে আবারো মানববন্ধন করেন স্থানীয়রা। এসময় তারা সোমবার ইউএনও অফিস ঘেরাও এর কর্মসূচী ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত বুধবার (১৮ জুন) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহার বসতঘর থেকে ১৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ওই সময়ে অভিযুক্ত স্বপন সাহাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
ওই দিন রাতেই স্বপন সাহাকে আসামি করে তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান বানু। ওই মামলা গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ এবং বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন।। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
এদিকে গ্রাম পুলিশের বসতঘর থেকে চাল উদ্ধারের ঘটনায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের যোগসাজশ ও জড়িত থাকার দাবি করেন স্থানীয়রা। তাই, ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, চাল জব্দসহ অভিযুক্ত বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করছে পুলিশ। এঘটনা আরো কেউ জড়িত থাকলে তার বা তাদের




















