ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদর ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী আটক ও গাঁজা উদ্ধার

চাঁদপুর জেলার সদর ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক এবং বিপুল পরিমাণ গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় অদ্য ২২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে দুইটি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানটি ভোর ২টা ১৫ মিনিটে (০২:১৫ ঘটিকা) কচুয়া উপজেলার আকানিয়া এলাকায় পরিচালিত হয়। স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী — মোঃ রিয়াজ হোসেন (১৮) ও মোঃ শামীম হোসেন (৩৫) — কে আটক করা হয়।

তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ১৭ গ্রাম গাঁজা, ০১ পিস ইয়াবা, ০২টি ছুরি, ০২টি দেশীয় অস্ত্র, ০২টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ০২টি ফিল্টার। আটককৃতদের কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একই তারিখে রাত ২টায় (০২:০০ ঘটিকা) চাঁদপুর সদর উপজেলার ফোরকাবাদ এলাকায় চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে আরেকটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ০১ কেজি গাঁজা এবং ০১টি গাঁজা পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত পরবর্তীতে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলায় মাদক ও অস্ত্র নির্মূলে যৌথ বাহিনীর চলমান এই অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদর ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী আটক ও গাঁজা উদ্ধার

আপডেট : ০৭:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫