ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২৩ জুন ২০২৫) দুপুর ১২টা ৫০ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে আলিয়ারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক হন মো. বাবুল (২৬) এবং মো. ইকবাল হোসেন হৃদয় (১৮)। তাদের দেহ তল্লাশি করে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর উদ্ধারকৃত ইয়াবা ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলাজুড়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় এলাকাবাসীর মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে এলাকায় মাদক নির্মূলে তা কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে সপ্তাহব্যাপী জ’লাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫