ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কাপড়ে খোলা আকাশের নিচে পরিবার 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 41
জসিম উদ্দিন:
ফরিদগঞ্জ পৌর এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসত  ঘর সম্পূর্ণরূপে ভশ্মীভূত হয়েছে । অগ্নিকাণ্ডের কারণে পরিবারটি তাদের ঘরবাড়ি এবং অন্যান্য জিনিসপত্র হারিয়ে সর্বস্বান্ত হয়েছে। এখন তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
মঙ্গলবার  (১জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড মিরপুর গ্রামের  ছৈয়াল বাড়ির দিনমজুর আইয়ুব আলী মোল্লার  ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী জানান,  বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। আগুন নেভানোর আগেই তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় তাদের এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।
ফরিদগঞ্জ ফায়ার ষ্টেশন দলনেতা মোঃ কামরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন ,বিষয়টি দুঃখজনক খোঁজখবর নিয়ে পরিবারকে সহায়তা করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কাপড়ে খোলা আকাশের নিচে পরিবার 

আপডেট : ০৬:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫