ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের গর্ব: ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে মেধাতালিকায় নবম কামরুল হাসান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 33

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের (হাকিম মাস্টার বাড়ি) কৃতি সন্তান কামরুল হাসান ৪৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে (প্রাণিবিদ্যা) মেধাতালিকায় নবম স্থান অর্জন করে গৌরব অর্জন করেছেন।

কামরুল হাসান প্রয়াত লিয়াকত আলীর পুত্র। তাঁর বাবা ছিলেন একজন ব্যবসায়ী। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন শুরু করেন স্থানীয় বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে, যেখানে তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৪২ পান।

উচ্চশিক্ষার জন্য তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

৪৪তম বিসিএসে প্রথমবার অংশ নিয়েই তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কামরুল বলেন, “প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধব সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই—বিশেষ করে আমার মা ও বড় ভাইকে। দীর্ঘ শিক্ষাজীবনের পর বাংলাদেশ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারা আমার জীবনের অন্যতম বড় অর্জন। আমি যেনো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের জন্য কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করি।”

তাঁর এ অসাধারণ অর্জনে এলাকায় বইছে আনন্দের জোয়ার। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের গর্ব: ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে মেধাতালিকায় নবম কামরুল হাসান

আপডেট : ০৯:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫