ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ফলে পালিয়ে যাওয়ার পর প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন শেখ হাসিনা ও শাকিল আকন্দ।

প্রসঙ্গত, গত বছরের ২৫ অক্টোবর গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন কথোপকথনে ২২৭ জনকে মারার হুমকি দিয়েছিলেন শেখ হাসিনা। পরে এ নিয়ে মামলা করে প্রসিকিউশন।

আজ এ বিষয়ে ট্রাইব্যুনাল ১-এ পলাতক শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হয়। ফাঁস হওয়া অডিও শোনেন ট্রাইব্যুনাল। ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি, শেখ হাসিনার এ বক্তব্য বিচারব্যবস্থার প্রতি হুমকির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

এদিকে এ ধরনের মামলায় পলাতক আসামিরপক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে আইনজীবী পান শেখ হাসিনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

আপডেট : ০২:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫