ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারিভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, ৫ আগস্ট থাকবে সাধারণ ছুটি

বাংলাদেশ সরকার প্রতি বছর ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দিবস উপলক্ষে দিনটি সরকারি সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্তের পাশাপাশি দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর মাধ্যমে এই দিবসটি এখন থেকে জাতীয়ভাবে পালন করা হবে এবং সরকারি ছুটির আওতায় থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ / ২ জুলাই ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২৪ সালের ২১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মোহাম্মদ খালেদ হাসান, অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সরকারিভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা, ৫ আগস্ট থাকবে সাধারণ ছুটি

আপডেট : ০৬:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫