চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার টাকাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
০৩ জুলাই বৃহস্পতিবার রাতে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেল (৩৩), ও মোঃ সুমন হোসেন (৪৩)
তাদের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২০,০০০ টাকা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত দুইজনই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ইতোমধ্যে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ফরিদগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক নির্মূলে অভিযান চলমান থাকবে এবং যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।




















