ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে একদিনেই ৫ মাদক কারবারি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 30

চাঁদপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে একদিনেই ৫ মাদক কারবারি গ্রেফতার। ৩ জুলাই বুধবার ফরিদগঞ্জ, কচুয়া ও সদর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার ওত্তি এলাকায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে বিকেল ৩টায় পরিচালিত অভিযানে মো. রহমত উল্লাহ সোহেল (৩৩) এবং মো. সুমন হোসেন (৮৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫১০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকা। একই দিন দুপুর ১টায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে কচুয়ার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তালিকাভুক্ত নারী মাদক কারবারি সাহেদা আক্তার (৫৫)কে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৭ কেজি গাঁজা। এদিকে চাঁদপুর সদর উপজেলার জোরপুরকোজি এলাকায় সকাল ১০টা ৪৫ মিনিটে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় সোহানুর রহমান মিঠু (৩০) নামে এক মাদক কারবারিকে। তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও ৩৬০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে একই উপজেলার বিনশুদি মাঝি বাড়ি এলাকায় সকাল ৬টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মো. জসিম (৩৭) কে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৯১৫ পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার ৫২০ টাকা। আটককৃত সকল মাদক কারবারিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁদপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে একদিনেই ৫ মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০৮:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫