ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলাউদ্দিন আহমেদকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার সংবর্ধনা

বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ কুয়েত আগমনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম, কুয়েত শাখা।

শুক্রবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের অভিজাত পার্টি হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিপুলসংখ্যক প্রবাসী নেতা-কর্মীদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মীর মোশারফ হোসেন মোস্তফা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোল্ডেন সেলিম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এ কে এম হাবিবুল হাসান আলামিন।

প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মিলাদুর রহমান সজীব, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন এবং মানামা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাঈনউদ্দিন হাবীব।

এছাড়াও অনুষ্ঠানে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর-বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব নুরে আলম সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহমেদ বলেন,
“আজকের এই সংবর্ধনা শুধুমাত্র আমার ব্যক্তিগত সম্মাননা নয়, এটি জাতীয়তাবাদী আদর্শের প্রতি আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা যারা প্রবাসে থাকি, তাদেরও দেশের জন্য দায়িত্ব আছে। গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে হবে।”

অনুষ্ঠানে কুয়েত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথির আদর্শিক ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা ও আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে আজিজুল ইসলাম সিরাজীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আলাউদ্দিন আহমেদকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার সংবর্ধনা

আপডেট : ১২:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫