ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজারে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 23

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই রাত ১টা ২৫ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হাজীগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদক দ্রব্য আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোপন সংবাদের ভিত্তিতে যেখানে মাদক থাকবে, সেখানেই আমরা অভিযান পরিচালনা করব। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

চাঁদপুর জেলায় মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চলমান রয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

এদিকে, স্থানীয়রা যৌথ বাহিনীর এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। অনেকের মতে, প্রশাসনের কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযানের কারণে এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে। তারা এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ বাজারে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল বিদেশী মদ উদ্ধার

আপডেট : ১১:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫