ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত সাংবাদিক বাবুল মুফতী হাসপাতালে ভর্তি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 86

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি এবং সর্বজনপ্রিয় সাংবাদিক বাবুল মুফতী গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে (ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস) চিকিৎসাধীন রয়েছেন।

সদা হাস্যজ্জ্বল ও প্রাণবন্ত এই মানুষটি শুধু সহকর্মীদের মধ্যেই নয়, এলাকার সর্বস্তরের মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন। তাঁর এই হঠাৎ অসুস্থতায় পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ বাবুল মুফতীর আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
আমরা সকলে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি— তিনি যেন প্রিয় বাবুল মুফতীকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থ-সবল হয়ে আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দেন। আমিন।
উল্লেখ্য, বাবুল মুফতী দীর্ঘদিন ধরে উত্তর উপজেলা এবং চাঁদপুর জেলার বিভিন্ন জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক অসঙ্গতি নিয়ে সৎ ও সাহসী সাংবাদিকতা করে আসছেন। তাঁর সুস্থতা কামনায় সহকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হৃদরোগে আক্রান্ত সাংবাদিক বাবুল মুফতী হাসপাতালে ভর্তি

আপডেট : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫