ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জুলাই পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা, ৩০টির বেশি জেলা বৃষ্টিপ্রবণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 26

বাংলাদেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের অধিকাংশ জেলায় চলমান মাঝারি থেকে ভারি বর্ষণ কিছুটা বিরতি দিয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে নদীবন্দরের সতর্কতা, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং জনজীবনে সাময়িক ভোগান্তি দেখা দিতে পারে।

বৃষ্টিপ্রবণ এলাকায় রয়েছে:
কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী, মাদারীপুর, চাঁদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ ও যশোর।

এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা, দীঘা, বারাসত, কলকাতা এবং আশপাশের এলাকাগুলোতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

১০ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে কমে আসবে। তবে ১৮ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

১০ জুলাই পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা, ৩০টির বেশি জেলা বৃষ্টিপ্রবণ

আপডেট : ০৯:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫