ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির ঠাকুর বাজারে দুর্ধর্ষ ডাকাতি: অস্ত্রের মুখে নাইট গার্ডকে বেঁধে ৩৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান থেকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে ঠাকুর বাজারে অবস্থিত মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ এ ডাকাত দল হানা দেয়। প্রতিষ্ঠানটি আবুল খায়ের টোবাকো কোম্পানির অনুমোদিত ডিস্ট্রিবিউটর।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এমরান হোসেন পাটোয়ারী জানান, তার গোডাউনে তালা ভেঙে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার টোবাকো সামগ্রী ও মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার সময় তিনি পারিবারিক কাজে ঢাকায় ছিলেন।

রাত আনুমানিক ৩টার দিকে ম্যানেজার মোঃ ইয়াকুব আলী তাকে ফোনে ডাকাতির খবর দেন। পরদিন দুপুর ২টার দিকে তিনি ঘটনাস্থলে এসে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডাকাতির সময় বাজারের দুই নৈশপ্রহরি মাসুদ আলম (৩৫) ও দেলোয়ার (৩৮)-কে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ডাকাত দল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকাতদের মধ্যে কেউ মুখে কালো মাস্ক পরে ছিল, আবার কেউ ছিল খোলা মুখে। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা স্থানীয় ভাষায় কথা বলছিল—যা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী বা চট্টগ্রাম অঞ্চলের হতে পারে।

ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করার আগে কাছাকাছি বাংলাদেশ ব্রিটিশ টোবাকো কোম্পানির গোডাউনে হামলার চেষ্টা চালায়। তবে নাইট গার্ড দেলোয়ারের চিৎকারে স্থানীয় জনতা এবং টহল পুলিশ ছুটে এলে ডাকাত দল একটি পিকআপযোগে পালিয়ে যায়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে তিনি শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারকে ফোন করেন। মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, “বিষয়টি তদন্তাধীন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত ডাকাতি বলে ধারণা করা হচ্ছে এবং একটি সংঘবদ্ধ চক্র এতে জড়িত থাকতে পারে।” এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তির ঠাকুর বাজারে দুর্ধর্ষ ডাকাতি: অস্ত্রের মুখে নাইট গার্ডকে বেঁধে ৩৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

আপডেট : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫