ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের টোরাগড় থেকে যৌথ অভিযানে নারী মা”দক ব্যবসায়ী পলি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 73

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে পলি বেগম (২৮) নামে এক তালিকাভুক্ত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯ জুলাই ২০২৫) রাতে উপজেলার তোরাগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি রাত ৯টা ৪০ মিনিটে শুরু হয়। স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযানে নামে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পলি বেগমকে তার বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযানকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গ্রেফতারের পর উদ্ধারকৃত ইয়াবাসহ পলি বেগমকে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে একাধিক সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের মতে, পলি বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এমন অভিযান অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের টোরাগড় থেকে যৌথ অভিযানে নারী মা”দক ব্যবসায়ী পলি আটক

আপডেট : ০৯:৫০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫