ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে হাসপাতালের পরিত্যক্ত ভবনে মা”দক সেবনের সময় তিন যুবক আ”টক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 16

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করেছে যৌথ বাহিনী। ৯ জুলাই (মঙ্গলবার) রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর একটি টিম হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান চালায়। অভিযান চলাকালীন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে অবস্থানরত তিনজন মাদকসেবীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন– হিরন (৩৫), রাশেদ (২৫) এবং শফিউল আলম (৩৫)।

বিশেষ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত ভবনটিকে মাদকসেবনের আখড়া হিসেবে ব্যবহার করে আসছিল। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হলেও নিরাপত্তাজনিত কারণে কেউ মুখ খুলছিল না। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদকসেবনের বিষয়টি স্বীকার করেছে বলে সূত্র জানিয়েছে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চলছে। এর আওতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে একাধিক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করা হয়েছে।

স্থানীয়দের মতে, এই অভিযান এলাকার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে হাসপাতালের পরিত্যক্ত ভবনে মা”দক সেবনের সময় তিন যুবক আ”টক

আপডেট : ১২:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫