ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মসজিদে ঢুকে ইমামকে কু*পি*য়ে জখম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 23

চাঁদপুরে কথায় ক্ষুব্ধ হয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। শুক্রবার (১১ জুলাই) শহরের প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। আহত ইমাম আ ন ম নুরুর রহমান মাদানী (মদিনা হুজুর) বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর আসামী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। সে পৌর সভার গুনরাজদী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জুমার নামাজের সময় বিল্লাল হোসেন নামে ব্যক্তি পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ মসজিদে প্রবেশ করে। এক পর্যায়ে ইমামকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরবর্তীতে মসজিদে উপস্থিত মুসল্লিরা আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং বিল্লাল হোসেনকে আটক করে পুলিশের খবর দেয়।

ঘটনার বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া বলেন, কথায় ক্ষুব্ধ হয়ে ইমামকে হত্যার চেষ্টা করেছে বিল্লাল হোসেন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে মসজিদে ঢুকে ইমামকে কু*পি*য়ে জখম

আপডেট : ১০:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫