ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির সাহেব বাজারে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শনে নির্বাহী অফিসার নিগার সুলতানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 19

শাহরাস্তির সাহেব বাজারে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেছেন নির্বাহী অফিসার নিগার সুলতানা।
শনিবার (১২ জুলাই ২০২৫) শাহরাস্তি পৌরসভার ১১ নং ওয়ার্ডের সাহেব বাজারে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। এ সময় উপজেলা ও পৌরসভা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগুনে পুড়ে যাওয়া কাপড়ের দোকানদার সুজনকে তার মা ঋণ করে দোকান করে দিয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসারকে জানান। বর্তমানে তাদের ঘরে কোনো ধরনের খাবারের চাল নেই বলে আর্থিক সংকটের কথা তুলে ধরেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাপড়ের ব্যবসায়ী সুজন।

সুজনের মায়ের কথা শুনে তাৎক্ষণিক পৌরসভা থেকে চালসহ যাবতীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসক বরাবর সহায়তার আবেদন দিতে বলেন, পাশাপাশি সকল ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুদি দোকানের মালিক মোস্তফা ভূঁইয়া এবং মিম সুইটের মালিক মোস্তাকিম সহ বাজারের অন্য ব্যবসায়ীরা ইউএনও’র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তির সাহেব বাজারে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শনে নির্বাহী অফিসার নিগার সুলতানা

আপডেট : ০৮:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫