ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 37

পরিবার পরিকল্পনা, মা-শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর কাছ থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
এ সম্মাননা প্রদান করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এবং জেলা প্রশাসক স্বাক্ষরিত যৌথ স্বীকৃতি অনুযায়ী।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় সক্রিয় কার্যক্রম পরিচালনার জন্য এই ইউনিয়নটি জেলার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। ইউনিয়ন পরিষদের সক্রিয় অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত সেবা প্রদান এবং স্বাস্থ্যকর্মীদের তৎপরতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

শ্রেষ্ঠ ইউনিয়নের স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন,

“জনপ্রতিনিধি হয়ে জনসেবা করা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। তবে আমার ইউনিয়নবাসীর সহযোগিতায় আমরা এই কাজগুলো সুচারুভাবে করতে পেরেছি। এই সম্মাননা শুধু আমার নয়, পুরো ইউনিয়নবাসীর। প্রতিটি স্বীকৃতি আমাদের চলমান কাজকে আরও উৎসাহিত করে এবং ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন,“আমার লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাসহ সব সরকারি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

এ অর্জনের জন্য কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় জনগণ আনন্দ প্রকাশ করেছেন এবং চেয়ারম্যান স্বপনকে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্বাস্থ্যসেবায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন

আপডেট : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫