ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 69
“যেখানে মানুষ সেখানে সেবা” এই স্লোগানে প্রতিষ্ঠিত ফরিদগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ এর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাবুদ্দিন ইমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন স্বপন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ পাটওয়ারী, সহ-সভাপতি মিজানুর রহমান মিজি, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর মিজি, জুটন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ভুঁইয়া এবং সাংগঠনিক মোঃ মহিউদ্দিন মিজি নির্বাচিত হয়েছেন।
কমিটিতে আরও বিভিন্ন দায়িত্বে রয়েছেন আইন ও মানবাধিকার সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাহিত্য ও গবেষণা সম্পাদকসহ বিভিন্ন বিভাগের সম্পাদক ও সদস্যগণ। উল্লেখযোগ্যভাবে, সংগঠনের কার্যক্রম পরিচালনায় নারী নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহ-কোষাধ্যক্ষসহ অন্যান্য পদে ৫০ জন নিবেদিতপ্রাণ কর্মী।
ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সমাজকল্যাণ মূলক ও জনসেবা মূলক কাজ করে আসছে। নতুন কমিটি এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

আপডেট : ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫