ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‍্যাব-১১ এর পৃথক অভিযানে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 20

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দুটি এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ জুলাই বিকেলে উত্তর বাগবেড় এলাকায় প্রথম অভিযান চালিয়ে মো. কালা মিয়া (২২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬ কেজি গাঁজা। কালা মিয়া কুমিল্লার কোতয়ালী থানাধীন দক্ষিণ শরিফপুর গ্রামের মৃত শমু মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালা মিয়া স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারি ও সেবনকারীদের কাছে পাইকারি ও খুচরা দামে বিক্রি করত।

পরে একই দিন বিকেলে অশোকতলা এলাকায় দ্বিতীয় একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে আরও ১৪.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের নিয়মিত ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুমিল্লায় র‍্যাব-১১ এর পৃথক অভিযানে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০১:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫