ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • 130

আরকেনিউজ ডেস্ক :

চাঁদপুরের মতলব দক্ষিণে ডোবার পানিতে ডুবে একই বাড়ির দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার (০২ জুন) সকালে উপজেলার মুন্সিরহাট দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই ছেলে শিশু হলো,  ওই গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও মুক্তার মিজি হানজালা (৩)।

জানা গেছে, শিশু মিনহাজ ও হানজালা এক সাথে খেলাধূলা করতো। এদিন সকালে আনুমানিক ১১টার সময় খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের বাড়ির পাশে ডোবার পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন।

এ সময় তাৎখনিক শিশু মিনহাজ ও হানজালাকে উদ্ধার করে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এ দিকে একই সাথে দুই পরিবারের দুই ছেলে শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় নিহতদের পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও এলাকা য় শোকের ছায়া নেমে আসে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. অনিমেষ চক্রবর্তী বলেন, দুই শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তিনি বর্ষায় সকল শিশুর পরিবারের সদস্যদের সচেতন হওয়া অনুরোধ জানান।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মিয়া সংবাদকর্মীদের জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমরা অবগত নই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব দক্ষিণে পানিতে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু | Rknews71

আপডেট : ০২:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২