ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মামলা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 32
পতিত আওয়ামী লীগের লোকজনের সাথে সুসর্ম্পক রেখে স্থানীয় নিরীহ লোকজনকে মামলা দিয়ে হয়রানি ও টাকা লেনদেনের ঘটনায় নারীকে সন্ত্রাসী দিয়ে মারধরসহ হত্যার চেষ্টাসহ নানা অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী নাছিমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
 সোমবার (১১ আগস্ট ২০২৫) উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামের পাগলা দিঘীর সামনে স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক গ্রামবাসী এই মানববন্ধনে অংশ নেয়। তাদের দাবি এই নারী বিগত সময়ে পতিত সরকারের সময়ে দাপট দেখিয়ে ও আওয়ামী লীগের লোকজনের সাথে ঘনিষ্টতার সুযোগ নিয়ে এই গ্রামের বিভিন্ন লোকজনের বিরুদ্ধে ২০/২৫টি মামলা দিয়েছে। টাকা লেনদেনকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে সন্ত্রাসী দিয়ে কুপিয়েছে।
বক্তব্য রাখেন ইউপি সদস্য আঃ হামিদ, সংরক্ষিত আসনের ইউপি সদস্য নুরজাহান বেগম, ভুক্তভোগী আব্দুর রহমানের ছেলে প্রতিবন্ধী মোঃ ইলিয়াছ,খলিলুর রহমানের ছেলে মোঃ জাবেদ প্রমুখ। প্রতিবন্ধী ইলিয়াছ জানা, এই নারী তার বিরুদ্ধে ৮টি মামলা দিয়েছে। মো: জাবেদ জানান, এই নারী তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা দিয়েছে।
দুই ইউপি সদস্য জানান, এলাকাবাসীর অভিযোগ সত্য। এই নারীর সাথে এলাকার বেশ কিছু লোকজনের সাথে টাকা লেনদেনের সর্ম্পক রয়েছে। এই টাকা লেনদেনের ঘটনা নিয়ে আরেক নারীকে হত্যার চেষ্টা ও জমি দখলের অভিযোগ রয়েছে।
এদিকে অভিযোগের বিষয় সঠিক নয় দাবি করে নাছিমা আক্তার জানান, মুলত: হাওলাতের টাকা ফেরত না দিতে এলাকার লোকজনকে জড়ো করে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে একটি পক্ষ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে মামলা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী

আপডেট : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫