ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি রতন  ইয়াবাসহ গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 28
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ হাজার ৫০০ টাকা, একটি ডেগার ছুরি ও একটি কেঁচিসহ শীর্ষ মাদক কারবারি মো. রতন ওরফে রতন রাড়ী (৩৬)কে গ্রেপ্তার হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রতনের বিরুদ্ধে এ পর্যন্ত ৮টি মাদক মামলা ও ৪টি অন্যান্য মামলা রয়েছে। মাদক বিক্রির অপরাধে তাকে আগে ৮ বার গ্রেপ্তার করা হলেও সে আদালত থেকে জামিন পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে।
মাদক কারবারি রতন রাড়ী ওই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রাড়ী বাড়ির ভোলা বাড়ি/সেকা বাড়ির সেকান্দর সেকা রাড়ীর ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, শীর্ষ মাদক কারবারি রতনকে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি রতন  ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট : ০৮:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫