ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ইছামতি পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 33
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ইছামতি পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ইসলামীয়া মার্কেট নতুনবাজারে ৫টি পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সাধারণ সম্পাদকদ্বয় সকলের মতামতের ভিত্তিতে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির সভাপতি হয়েছেন, ইয়াছিন মোল্লা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সালাউদ্দিন সিকদার।
এসময় ওভারসিয়ান মোছলা উদ্দিন, জহিরুল হক ছাড়াও পশ্চিম বাইশ পুর গাজীপুর পানি ব্যবস্থাপনা দল, শাপলা পানি ব্যবস্থাপনা দল, দশগ্রাম পানি ব্যবস্থাপনা দল, বারগ্রাম পানি ব্যবস্থাপনা দল, ফাইভ ষ্টার পানি ব্যবস্থাপনা দলের সভাপতি-সাধারণ সম্পাদকদ্বয় উপস্থিত ছিলেন।
মনোনীত সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, আমরা এলাকার মানুষের জন্য টেকসই পানি ব্যবস্থাপনার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই কমিটি এলাকার পানির গুণগত মান উন্নয়ন, পানির সঠিক ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণে কাজ করবে।
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন, খাদ্য ঘাটতি মোকাবিলায় কৃষি উৎপাদন বৃদ্ধিই একমাত্র সমাধান। উনার কৃষি দর্শন ছিল আত্মনির্ভরতার ওপর ভিত্তি করে গড়া। কৃষির বিকাশেই জাতির অর্থনৈতিক মুক্তি নিহিত। কৃষকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল ঐতিহাসিক। যা আজও বাংলাদেশের কৃষি উৎপাদন ও উন্নয়ন ভাবনায় প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ইছামতি পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে

আপডেট : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫