ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 28
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নের নাগরিকদের ভূমিসেবা সহজি করণের লক্ষ্যে ভূমি সহায়তা কেন্দ্র চালু হয়েছে।
রোববার (১৭ আগস্ট ২০২৫) বিকালে পৌর এলাকার ভাটিয়ালপুর  চৌরাস্তা  বাজারে সেবাকেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া। ভূমি সেবা সহায়তাকারী বিপ্লব দেবনাথের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, পৌর ভূমি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার ভূমিখাতের সকল সেবাকে জনগণের দোড়গোঁড়ায় পৌঁছে দিতে কাজ করছে। সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে উপজেলা পর্যায়ে এক বা একাধিক ভূমি সহায়তা কেন্দ্র চালু করেছে। ফরিদগঞ্জ উপজেলায় দুটি সেবা কেন্দ্র চালু হয়েছে। আশা করছি জনগণ অনলাইন ভিত্তিক নিদিষ্ট সেবাগুলো এই কেন্দ্রগুলো থেকে নিতে পারবেন। সরকারি ভূমি অফিসে জনবল সংকট থাকায় জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া বিভিন্ন স্থানে অনলাইন আবেদনগুলো করতে গিয়ে নানা রকম বিড়ম্বনা ও অর্থনাশ হচ্ছে। এই ভুমি সেবা কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ফি দিয়েই তারা অনলাইন আবেদন গুলো সম্পন্ন করতে পারবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধন

আপডেট : ০৭:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫