ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপনাদের কথাবার্তায়, আচার আচরণে কোন জনগণ যেন মনে কষ্ট না পায়: আনোয়ার হোসেন খোকন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 43

আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে,কিন্তু প্রতিহিংসা নয়। কেউ কাউকে ছোট করে দেখবেন না। দলের জন্য সকলের অবদান রয়েছে। আমরা যদি নিজেরা নিজেদেরকে সম্মান দিয়ে কথা বলতে না পারি তাহলে কেউ আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখবে না। ঐক্যের কোন বিকল্প নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে,তাই সকল নেতাকর্মীকে সোচ্চার হয়ে ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন কোন অবস্থাতেই আপনাদের কথাবার্তায়, আচার আচরণে কোন জনগণ যেন মনে কষ্ট না পায়। এমন কাজ করবেন না যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আমরা সবাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি যখন যে সিদ্ধান্ত দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করব।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপির) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ১৬ আগষ্ট শনিবার দিবাগত রাতে হাজীগঞ্জ – শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় নেতৃবৃন্দের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, শাহরাস্তি পৌর সভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, বিল্লাল হোসেন খোকন সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতাকর্মীরা সভায় ভার্চুয়ালি যোগ দেন।

মোঃ জামাল হোসেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আপনাদের কথাবার্তায়, আচার আচরণে কোন জনগণ যেন মনে কষ্ট না পায়: আনোয়ার হোসেন খোকন

আপডেট : ১১:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫