ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপিত : র‍্যালি, মাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 31

সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে  মৎস্য অবমুক্ত করণ,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ই আগষ্ট ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা  আরিফুজ্জান। তিনি তার বক্তব্যে বলেন,জাতীয় মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণ করা। এ অঞ্চলে আধুনিক চাষাবাদ ও প্রযুক্তির ব্যবহার বাড়ালে মাছ উৎপাদন আরও কয়েকগুণ বাড়ানো সম্ভব। মৎস্যচাষীরা যদি নিয়ম মেনে চাষ করেন, তবে তাদের আয়ও বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।  তিনি বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। আমরা মাছে ভাতে বাঙ্গালী,  বর্তমান সরকার মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে। উপজেলা প্রশাসন সবসময় মৎস্য খাতের উন্নয়নে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাকিল রেজা বাবলা, উপজেলা মৎস্য দলের সভাপতি নুরুল ইসলাম  এলডু, যুবদলনেতা হারুন অর রশিদ,  উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন,  উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা

পরে সফল ৩জন মৎস্য চাষীকে ৩ ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়।

দেশীয় প্রজাতির ছোট চাষে সিদ্দিকুর রহমান, কার্প জাতীয় মাছের মিশ্রচাষে আবদুল মান্নান মন্ডল, নার্সারী পুকুরে মাছচাষে জুলফিকার আলিকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে র‍্যালি এবং  উপজেলা পরিষদ পুকুরে  মাছ অবমুক্ত করণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপিত : র‍্যালি, মাছ অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫