চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদীতে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের (সাবেক) যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন খাঁন নূরের উদ্যােগে প্রায় ৫ শতাধিক মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এসময় নদীতীরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ছাত্রদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার শপথ নেন।
শামসুদ্দিন খাঁন নূর বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন শুধু রাজনৈতিক অনুপ্রেরণা নয়, বরং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করারও আহ্বান। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ছাত্রদল সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।”
তিনি আরো বলেন, “জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমরা এই মৎস্য পোনা অবমুক্ত করেছি। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলনের অংশ।”
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের (সাবেক) সভাপতি সোহেল তানভীর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকিব, ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের (সাবেক) সভাপতি জহির রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য আফসান চৌধুরী অমি, ফেরদৌস রহমান সামি, পৌর ০৮ নং ওয়ার্ড সভাপতি হিমেল সরকার, ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাব্বি, ০৬ নং বড়কুল ইউনিয়ন ছাত্রদলের (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওসমান গনী, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শরীফ হোসেনসহ ছাত্রদল নেতা জাহিদ চৌধুরী, মিঞা. মো. তামিম হোসেন, শহিদুল্লাহ, আবির, সাকিব, ইসমাইল প্রমুখ।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতা শামসুদ্দিন খাঁন নূরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।




















