ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী মন্ত্রণালয় প্রবাসীদের দ্বারা পরিচালনার দাবি: ইউনূস মাহমুদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 28

কুয়েত প্রতিনিধি:

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ এশা কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে “প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কুয়েত শাখার সভাপতি জনাব বিল্লাল পাটোয়ারী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মাহমুদ। তিনি বলেন, “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অবশ্যই প্রবাসীদের দ্বারাই পরিচালিত হতে হবে। কারণ প্রবাসীদের কষ্ট ও দুঃখ-দুর্দশা একজন প্রবাসীই ভালোভাবে বুঝতে পারে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েতের সভাপতি আ ক ম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক ও কুয়েত শাখার সাবেক সভাপতি মোঃ আমান উল্যাহ (আমান), জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্র বৃত্তি কল্যাণ সম্পাদক রাশেদুজ্জামান ইকবাল, কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক আসাদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নূর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুস্তাকিম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ধারা আবাসন কুয়েতের সভাপতি এম. এ. জলিল, রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েতের সহ-সভাপতি আমির হোসেন মজুমদার এবং সেক্রেটারী আবু তারেক।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা ভিপি নুরুল হক নূর, কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন।

সভায় বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি হলো ভোটাধিকার নিশ্চিত করা এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্ব প্রদান করা। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের অবদান যথাযথ স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রবাসী মন্ত্রণালয় প্রবাসীদের দ্বারা পরিচালনার দাবি: ইউনূস মাহমুদ

আপডেট : ১১:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫