ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিআরবের মদিনায় দুর্ঘটনায় হাজীগঞ্জের জিয়ার মৃ*ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 33

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় মো. জিয়াউর রহমান ভুঁইয়া নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে মদিনা নগরীতে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপালখোঁড় গ্রামের ভুঁইয়া বাড়ির মৃত মহিবুল্লাহ আবুল কালাম ভুঁইয়ার ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদিআরবের মদিনাতে কর্মরত রয়েছেন জিয়াউর রহমান ভুঁইয়া। এদিন সকালে তিনি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে মদিনার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাংলাদেশ সময় রোববার দুপুরে জিয়াউর রহমানের মৃত্যুর খবর জানতে পেরে নিহতের পরিবার, স্বজন ও তাঁর এলাকায় এবং মদিনায় বসবাসরত বাংলাদেশী শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজন বিএম আহসান কলিম জানান, পরিবারের পক্ষ থেকে জিয়াউর রহমানের মরদেহ দেশে আনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।

বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান বলেন, নিহত জিয়ার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। যতটুকু জানতে পেরেছি, তার মরদেহ দেশের আনার বিষয়ে পরিবারের লোকজন কাজ করছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সৌদিআরবের মদিনায় দুর্ঘটনায় হাজীগঞ্জের জিয়ার মৃ*ত্যু

আপডেট : ১১:১৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫