ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে মিঠু চৌধুরী বহিষ্কার : অঙ্গসংগঠনের তীব্র প্রতিবাদ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 50

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাজীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী (মিঠু)-কে বহিষ্কার করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।

রবিবার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি ও সদস্য সচিব শামসুল আরফিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মিঠু চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বিগত সরকার আমলে জেল-জুলুম ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে ছিলেন মিঠু চৌধুরী। তার মতো নিবেদিতপ্রাণ, সৎ ও ত্যাগী নেতাকে কোনো নোটিশ ছাড়া হঠাৎ বহিষ্কার করা হলে তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে।”

প্রতিবাদকারীরা আরও দাবি করেন, মিঠু চৌধুরীর মতো ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হলে ভবিষ্যতে স্বেচ্ছাসেবক দলের প্রতি তৃণমূলের আস্থা ও আগ্রহ ক্ষতিগ্রস্ত হবে।

অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দ্রুত এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে মিঠু চৌধুরী বহিষ্কার : অঙ্গসংগঠনের তীব্র প্রতিবাদ

আপডেট : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫