চাঁদপুরের হাজীগঞ্জে সর্বদলীয় জুলাই বিপ্লবীদের ঐক্যের প্ল্যাটফর্ম জুলাই মঞ্চের পৌরসভা শাখার ৫৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের নূর প্লাজার অস্থায়ী কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক এডভোকেট মোঃ সাদ্দাম হোসেন। আম্মান শেখের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মহসিন পাটোয়ারী। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরমান আতিয়া, ব্যবসায়ী সোহেল, ইউসুফ প্রমুখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিটির আহবায়ক এডভোকেট মোঃ সাদ্দাম হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখপাত্র মোঃ শাহাদাত হোসাইন।
“ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমত” স্লোগান ধারণ করে ঘোষিত কাঠামোয় আহবায়ক করা হয়েছে আশরাফ আলীকে। যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মহসিন পাটোয়ারী, মহিন উদ্দিন মাঈনু, নয়ন মোল্লা, আরিয়ান সোহেল, মিল্লাদ সর্দার, ফয়সাল ইসলাম আল-আমিন, এমরান হোসাইন ও স্বপন সরকার। মুখপাত্র (সদস্য সচিব পদমর্যাদায়) হয়েছেন মোহাম্মদ রাজন। সহ মুখপাত্র হয়েছেন বিক্রম হোসাইন, ইফতিয়াকুজ্জামান (লামিয়), হাম্মদ সাদ্দাম হোসেন, আল আমিন সৈকত, রাকিব সর্দার ও জিলান আহম্মেদ।
মুখ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইমরান হোসেন সৈকত। সহ মুখ্য প্রতিনিধি হয়েছেন মোহাম্মদ সাইফ মুন্সী, আশরাফুল ইসলাম আকাশ, মহন হোসেন, নোমান হোসেন ও বাপ্পি সরকার। এছাড়া আইন বিষয়ক সম্পাদক হয়েছেন সাজ্জাদুল বোরহান হৃদয় এবং মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মোঃ মাঈনুদ্দিন মৃদ্ধা।
এছাড়া সংগঠক, সমন্বয়ক, গণমাধ্যম প্রতিনিধি, শ্রমিক ও ছাত্র সংযোগ প্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ডভিত্তিক সদস্যরাও ঘোষিত কাঠামোয় অন্তর্ভুক্ত হয়েছেন।
পৌরসভা কাঠামোর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শাহাদাত হোসাঈন এবং উপজেলা আহব্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আল আমিন বেপারী।
জুলাই মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবের চেতনায় সর্বদলীয় ও অরাজনৈতিক ছাত্র-জনতার ঐক্যের প্ল্যাটফর্ম। প্রতিটি সদস্যকে দেশের সংবিধান, প্রচলিত আইন এবং সামাজিক-ধর্মীয় শিষ্টাচার মেনে কাজ করতে হবে।




















